চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

admin

লোহাগাড়ায় মালবাহী ট্রাকের চাপায় পথচারী নিহত

প্রকাশ: ২০১৮-০৭-০৬ ০৪:১৬:৫২ || আপডেট: ২০১৮-০৭-০৬ ০৪:১৬:৫২

আলাউদ্দিন,  বীর কন্ঠ :

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার  বটতলী মোটর স্টেশনেএকটি মালবাহী ট্রাকের চাপায় এক পথচারী  নিহত হয়েছেন। ৬ জুলাই রাত দেড়টার দিকে সিকদার প্রেট্রল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম সাজেন ধর (২৬ )। সে সাতকানিয়া উপজেলার রামপুর এলাকার মিলন কান্তি ধরের পুত্র। সাজেন পেশায় একজন স্বর্ণের কারিগর।

প্রত্যক্ষদর্শী সোহেল জানান, সাজেন গাড়ীর জন্য সড়কের পাশে অপেক্ষা করছিল। কক্সবাজারমুখি অতিরিক্ত মালবোঝাই  ট্রাক  যার নং (ঢাকা মেট্রো  ন – ৭৯২৭ )  সিকদার প্রেট্রল পাম্পের সামনে আসলে চাকা নস্ট হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সাজেনকে চাপা দিলে সে গুরুতর আহত হন । পরে  স্থানীয়া উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

পারিবারিক সূত্র জানা যায় , ঘটনার দিন সাজেন তার মেয়েকে ডাক্তার দেখাতে  উপজেলার একটি হাসপাতালে  আসেন। ডাক্তার দেখিয়ে বাড়ি যাওয়ার জন্য সড়কের পাশে গাড়ির  অপেক্ষা করলে এই ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহাজারী হাইওয়ে থানার এস আই মিজান। তিনি জানান ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের  চালক কৌশলে পালিয়ে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *