admin
প্রকাশ: ২০১৮-০৭-০৭ ১৪:৫০:২৮ || আপডেট: ২০১৮-০৭-০৭ ১৪:৫০:২৮

বীর কন্ঠ ডেস্ক :
নগরের বিভিন্ন জায়গায় পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতার চারজন হলেন-মো. আনোয়ার হোসেন প্রকাশ নুর হোসেন (২৫), মো. বাবুল আহম্মদ (৩৮), মো. আলমগীর (৪৫) ও মো. সোহেল হোসেন (১৯)।এসময় তাদের কাছ থেকে ৪০৮ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (০৬ জুলাই) দিবাগত রাতে নগরের ইপিজেড ও সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান।
মিমতানুর রহমান জানান, ইপিজেড থানার চানখালি বিলের পুড়া কলোনি থেকে মো. আনোয়ার হোসেন প্রকাশ নুর হোসেন, মো. বাবুল আহম্মদ ও মো. আলমগীরকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় এবং সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী বাস্তুহারা লেন থেকে ৭০ গ্রাম গাঁজা ও ৩০৮ পিস ইয়াবাসহ মো. সোহেল হোসেনকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নিতে সদরঘাট ও ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।