admin
প্রকাশ: ২০১৮-০৭-০৭ ২০:৩১:২২ || আপডেট: ২০১৮-০৭-০৭ ২০:৩১:২২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার মুজাফ্ফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও উদীয়মান সমাজসেবক লায়ন মুহাম্মদ গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ।
এতে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ ইউছুফ (সচিব), মোহাম্মদ জাফর (দাতা সদস্য), আনোয়ার হোসেন (সদস্য), আহম্মদ নবী (সদস্য), বিপ্লব চৌধুরী (সদস্য), শফিউল আলম (সদস্য), রুনা আক্তার (সদস্য), নৃপতি রঞ্জন সেন (সদস্য), কাজী মো. ফরহাদ আজাদ (সদস্য) ও রহিমান বেগম (সদস্য)। এদিকে মুজাফ্ফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত সভাপতি গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ তাকে প্রাচীন এ বিদ্যাপীঠের সভাপতি পদে নির্বাচিত করায় পটিয়ার মাটি ও মানুষের নেতা, দু’দুবার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী সহ সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি এ বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই। তিনি এব্যাপারে বিদ্যালয় সংশ্লিষ্ট শুভাকাঙ্খী, কমিটির কর্মকর্তা-সদস্য ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলীসহ শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।