admin
প্রকাশ: ২০১৮-০৭-০৭ ২০:২৫:৫৯ || আপডেট: ২০১৮-০৭-০৭ ২০:২৫:৫৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়া পৌরসভায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আল্লাই ওখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে পৌরসভা জোনের ফাইনালে আল্লাই ওখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ট্রাইবেকারে ৪-২ গোলে পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ও বঙ্গমাতায়ও ৪-২ গোলে উত্তর গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উভয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, কাউন্সিলর আবু ছৈয়দ, কাউন্সিলর আলহাজ্ব এম. খোরশেদ গণি, আ’লীগ নেতা এমএনএ নাছির, প্রধান শিক্ষক নাজমুন নাহার, চাঁদ সুলতানা, শাহিনা ইয়াছমিন, নাসের আলম শেখ, মো. সেলিম উদ্দিন, ফাতেমা রোকসা, বিকাশ মিত্র, মোরশেদা বেগম, আবদুশ শুক্কুর, (অব: শিক্ষক) আবুল মাসুম প্রমুখ। এতে প্রধান অতিথি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরী হচ্ছে। যারা আগামীতে দেশ ও জাতির মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।