চট্টগ্রাম, , বুধবার, ৪ নভেম্বর ২০২৬

admin

বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল

প্রকাশ: ২০১৮-০৭-০৭ ০২:১২:৪৭ || আপডেট: ২০১৮-০৭-০৭ ০২:১২:৪৭

স্পোর্টস ডেস্ক :

কোয়ার্টারেই শেষ ব্রাজিলের লড়াই। বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। রাশিয়ার কাজানে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামে ব্রাজিল এবং বেলজিয়াম। তাতে ব্রাজিলের জালে প্রথমার্ধের মধ্যেই দুই গোল দিয়ে এগিয়ে যায় বেলজিয়াম। ম্যাচের ১৩ মিনিটের মাথায় প্রথম একাদশে প্রথম বারের মতো সুযোগ পাওয়া ফার্নান্দিনহোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল।

এরপর ৩১ মিনিটে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম। এবারের ব্যবধান বাড়ান ডি ব্রুইনি। ম্যাচের ৭৬ মিনিটে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাজিল। ব্যবধান কমিয়ে ২-১ করে সেলেকাওরা।

ম্যাচের শুরু থেকে কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে কোণঠাসা করে ফেলে বেলজিয়াম। নিজেদের রক্ষণ মজবুত রেখে বার বার ব্রাজিলে বক্সে ঢুকে পড়ে রেড ডেভিলসরা। দারুন দুই সেভ করেছেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। এ ছাড়া তাদের কিছু দ্রুত গতির আক্রমণ ঠেকিয়ে দেয় ব্রাজিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *