admin
প্রকাশ: ২০১৮-০৭-০৭ ১৪:৪১:১৪ || আপডেট: ২০১৮-০৭-০৭ ১৪:৪১:১৪

আলাউদ্দিন, বীর কন্ঠ :
সাতকানিয়ার ছদাহা ও কাঞ্চনা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের দুই নেতা গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার (০৬ জুলাই) রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের আফজলনগর এলাকারইউনুছের ছেলে নেজাম উদ্দিন (৪২) ও কাঞ্চনা ইউনিয়নের বকশীরখীল এলাকার আব্দুর শফির ছেলে মো. শাহাদাত হোসেন (২২)।
সাতকানিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক, নাশকতা সৃষ্টিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও ২০১৩, ২০১৪ সালে দেশব্যাপী জামায়াত-শিবিরের অঘোষিত তাণ্ডবকালে তারা সাতকানিয়ার বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।