Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৭-০৮ ২২:১৭:৩৮ || আপডেট: ২০১৮-০৭-০৮ ২২:১৭:৩৮

নিউজ ডেস্ক : দলের কারাবন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে প্রতীকী অনশন করতে অনুমতি পেয়েছে বিএনপি।
৮ জুলাই, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এ কথা জানান।
রিজভী বলেন, ‘আগামীকাল ৯ জুলাই সোমবার ঢাকাসহ সারা দেশে বিএনপির প্রতীকী অনশন। ঢাকায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত প্রতীকী অনশন পালিত হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশন পালন করতে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ মৌখিকভাবে অনুমতি দিয়েছে।’