admin
প্রকাশ: ২০১৮-০৭-০৮ ২০:৪৩:০০ || আপডেট: ২০১৮-০৭-০৮ ২০:৪৩:৪০

আলাউদ্দিন ,বীর কন্ঠ :
লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান ইউনিয়নের বাংলাবাজার এলাকার ক্যান্সার রোগী কলিম উদ্দিনকে চিকিত্সার জন্য আর্থিক সহযোগীতার মাধ্যমে পাশে দাঁড়ালেন ডাক্তার দম্পতি, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ তারেক আহমদ ও ডাঃ রুমানা হাসান । ৮ জুলাই সকালে রোগীর হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। জানা যায়, কলিম উদ্দিন দীর্ঘ দিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত, আজ সকালে রোগীটি ডাক্তার দম্পতির কাছ থেকে সাহায্য গ্রহনের সময় কাকতালীয় ভাবে বিষয়টি উক্ত প্রতিবেদকের দৃষ্টিগোচর হয়।
উক্ত রোগীকে সাহায্যের জন্য ডাক্তার দম্পতি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।