admin
প্রকাশ: ২০১৮-০৭-০৮ ২৩:১০:৫৬ || আপডেট: ২০১৮-০৭-০৮ ২৩:১০:৫৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
দীর্ঘ দেড় মাস ইনজুরি কাটিয়ে অবশেষে অনুশীলনে ফিরলো পটিয়ার সন্তান চট্টগ্রাম ব্রাদার্স ক্রিকেট একাডেমীর বর্ষ সেরা খেলোয়াড় চট্টগ্রাম অগ্রণী ব্যাংক ক্রিকেট দলের অধিনায়ক এস.এম আজিজ। গতকাল তিনি জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ২ ঘন্টা অনুশীলন করেন। তার দলের দায়িত্বরত চিকিৎসক মো. আলমগীর জানান, তিনি এখন পুরোপুরি ফিট। তাই শীঘ্রই যে কোন দলের সাথে তিনি খেলতে পারবেন।
জানা যায়, ভারতে একটি টুর্নামেন্ট খেলতে গিয়ে তিনি ইনজুরিতে পড়েন। যা কাটতে তিনি দেশে বিদেশে বিভিন্ন চিকিৎসকের তত্ত¡বধানে চিকিৎসা গ্রহণ করেন। গতকাল অনুশীলন করার সময় এ প্রতিবেদককে এস.এম আজিজ বলেন, দীর্ঘ দেড় মাস ইনজুরিতে থাকার পর আজ অনুশীলনে নেমে বেশ ভালই লাগছে। আমি আশাবাদী আসন্ন ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টে আমি অগ্রণী ব্যাংক দলের সাথে খেলতে পারবো। তিনি এজন্য সকলের দোয়া চান। এছাড়াও তিনি ২/১ দিনের মধ্যে ভারতে রাফি গোল্ডকাপে রয়েল বেঙ্গল দলের সাথে তার অবশিষ্ট খেলায় যোগ দেবেন বলে জানান। উলেøখ্য, এ দলের সাথে রাফি গোল্ডকাপে খেলার সময় তিনি ইনজুরিতে পড়েন। পরে দেশে এসে তিনি দীর্ঘ দেড় মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে গতকালই অনুশীলনে যোগ দেন।