admin
প্রকাশ: ২০১৮-০৭-০৮ ২৩:০১:৫৭ || আপডেট: ২০১৮-০৭-০৮ ২৩:০১:৫৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার কেলিশহর ও দক্ষিণ ভূর্ষি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম (খ) সার্কেল কর্তৃক পরিচালিত অভিযানে ৪৮ লিটার মদ উদ্ধার ও ১ মাদক কারবারিকে আটক করলেও অপরজন পালিয়ে গেছে মর্মে খবর পাওয়া গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম (খ) সার্কেলের পরিদর্শক চন্দন সুর, সহকারি উপ-পরিদর্শক একেএম আজাদ জানান, গতকাল পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী ও আনসার ব্যাটালিয়নের সদস্য কর্তৃক যৌথভাবে উপজেলার কেলিশহর ও দক্ষিণ ভূর্ষিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে তারা ৪৮ লিটার চোলাই মদ উদ্ধার করতে সক্ষম হন। এতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে কেলিশহর ফোরকানিয়া পাড়া থেকে মো. শাহজাহান নামে একজনকে আটক করতে সক্ষম হন। তবে তাদের উপস্থিতি টের পেয়ে কেলিশহরের সর্দার পাড়ার নয়ন সর্দার পালিয়ে যায়। এ সংক্রান্তে মাদক আইনে দুটি মামলা রুজু হয় বলে সূত্রে প্রকাশ।