চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

Faruque Khan Executive Editor

‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’র লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ: ২০১৮-০৭-০৮ ২২:১২:৫৬ || আপডেট: ২০১৮-০৭-০৮ ২২:১২:৫৬

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’র লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

৮ জুলাই, রবিবার প্রকাশিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৯ হাজার ৫৫৫ জন।

গত ২০ এপ্রিল শুরু হওয়া ৪ ধাপের এ নিয়োগ পরীক্ষার লিখিত অংশে ৬ লাখ ১৬ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে যা নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর পাওয়া যাবে।

উত্তীর্ণ প্রার্থীগণ অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন কোটায় অংশগ্রহণকারীদের সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি কমপক্ষে নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ১৮ জুলাই ২০১৮ তারিখের মধ্যে নিজ নিজ জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

এ সকল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দেয়ার সময় মূলকপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট প্রদর্শন করতে হবে।

মৌখিক পরীক্ষায় বোর্ডে প্রদর্শনের জন্য সকল মূল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রার্থীকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হবে এবং প্রার্থীদের অনুকূলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কার্ড ইস্যু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *