admin
প্রকাশ: ২০১৮-০৭-০৯ ১২:৫৮:৫৩ || আপডেট: ২০১৮-০৭-০৯ ১২:৫৮:৫৩

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে র্যাবের অভিযানের প্রতিবাদে বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করেছে মালিকপক্ষ। প্রায় ২৪ ঘণ্টার মতো রোগী ভোগানোর পর প্রশাসনের আশ্বাসে সোমবার মালিকপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।
গতকাল রবিবার নগরীর পাঁচটি বেসরকারি হাসপাতালে র্যাবের অভিযান চলাকালে মহানগর, জেলা, উপজেলায় প্রাইভেট প্র্যাকটিস ছাড়াও হাসপাতাল-ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতি।