admin
প্রকাশ: ২০১৮-০৭-০৯ ১৭:০২:৩০ || আপডেট: ২০১৮-০৭-০৯ ১৭:০২:৩০

বীর কন্ঠ ডেস্ক :
বাঁশখালী উপজেলার শেখেরখীল রাস্তার মাথা এলাকায় পণ্যবাহী ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (০৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নুর হোসেন (২৮) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যদের এখনো পরিচয় পাওয়া যায়নি।এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ডিউটি অফিসার এসআই নুরনবী।
তিনি বলেন, মিনিট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।