চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

admin

আধুনিক পৌরসভা রূপান্তরে সকলের সহযোগীতা প্রয়োজন:  দোহাজারী পৌরসবাসীর সাথে মত বিনিময়ে পৌর প্রশাসক

প্রকাশ: ২০১৮-০৭-১০ ১৮:৫২:১৮ || আপডেট: ২০১৮-০৭-১০ ২০:৩১:২৮

এসএম রাশেদ,চন্দনাইশ প্রতিনিধি:

সারা দেশের মানুষ চট্টগ্রামকে যতটুকু চিনে ঠিক তেমনি দোহাজারীকেও ততটুকু চিনে। রেলপথ,সড়কপথ ও নৌ-পথে গড়ে উঠা নব গঠিত দোহাজারী পৌরসভাকে একটি আধুনিক মানসম্মত উপশহরে রূপান্তরের লক্ষে দোহাজারী বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মানুষের সাথে (১০ জুলাই দুপুরে) দোহাজারী পৌরসভা কার্যালয়ে এক মত বিনিময়কালে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার পৌর প্রশাসক আ.ন.ম বদরুদ্দোজা উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, একটি জনবান্ধব,উন্নয়ন মূলক দোহাজারী পৌরসভার উন্নয়নে সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম মৃধা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবদুল হামিদ মিয়া, চন্দনাইশ কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল­া আল নোমান বেগ, সাবেক ইউপি সদস্য শাহা আলম, জামাল উদ্দীন, নাজিম উদ্দীন, ইস্কান্দর মিয়া, দোহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, দোহাজারী হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিন্নাত আলী রানা, খান প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ আবদুর রহমান, সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী, দোহাজারী হাজারী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাজী হাছান, দোহাজারী প্রেস কাবের সভাপতি এমএ রাজ্জাক রাজ, চন্দনাইশ অনলাইন প্রেস কাবের সভাপতি এসএম রাশেদ,যুবলীগ নেতা সাইফুল ইসলাম সুমন, জাহাঙ্গীর আলমসহ ব্যবসায়ী,সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোহাজারী পৌরসভার বাজারকে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনকে ২টি ভ্যান হস্তান্তর করেন পৌর প্রশাসক আ.ন.ম বদরুদ্দোজা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *