চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

admin

একটি প্রাথমিক বিদ্যালয়ের অভাবে পুরো গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত 

প্রকাশ: ২০১৮-০৭-১০ ০১:৪৩:৫৮ || আপডেট: ২০১৮-০৭-১০ ০১:৪৩:৫৮

মোঃ এরশাদ আলম, সাতকানিয়া থেকে ফিরে :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭নং সোনাকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জমদার পাড়া এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের অভাবে ৪-৫ পাড়ার ছেলেমেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে।অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের দীর্ঘদিনের প্রাণের দাবী নিয়ে বিদ্যালয়টি অতি শিঘ্রয় প্রতিষ্ঠা করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ও চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর কাছে আবেদন জানিয়ে গতকাল (সোমবার) ০৯জুলাই বিকেলে একটা মানববন্ধন করছে সোনাকানিয়া ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার আবু তাহের।উত্ত বিদ্যালয়ের জন্যে ৩২শতক জমিদাতা ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ আয়ুব জমিদার। 

বর্তমান মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম।সোনাকানিয়া ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকারিয়া।সোনাকানিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন সাবেক ইউপি সদস্য হুমায়ুন রশিদ প্রমুখ। 

এসময় বক্তারা বলেন,সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কতৃক ০৮মার্চ ২০১১ তারিখে প্রাথমিক বিদ্যালয় বিহীন ১৫০০গ্রাম জরিপে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড জমদার পাড়া বিদ্যালয়টি ১২নাম্বারে স্থিত আছে। অত্র বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে গত ২২/০৮/২০১৭ইং তারিখে সোনাকানিয়া ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ আয়ুব জমিদার ৩২শতক জমি বিদ্যালয়ের জন্যে দান করতে সাতকানিয়া প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অঙ্গীকার নামা হস্তান্তর করেন।

বক্তারা আরো বলেন,অত্র এলাকায় কোন বিদ্যালয় না থাকায় দূরবর্তী বিদ্যালয় গুলোতে গিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া করাতে অভিভাবকগণ নিরোৎসাহিত হচ্ছে।

বর্ষাকালীন সময়ে এবং গ্রীষ্মের এই তিব্র গরমে ছোট ছোট ছেলেমেয়েরা দীর্ঘ ৪কিলোমিটার দূরে গিয়ে অন্য বিদ্যালয়ে উপস্থিত হতে হিমসিম খাচ্ছে। ফলে এলাকার ছেলেমেয়েরা উপযুক্ত শিক্ষা পাচ্ছেনা, তারা নিরক্ষর থেকে যাচ্ছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনার কাছ থেকে বিদ্যালয়টি পাওয়ার জন্যে প্রায় ৮বছর আগে থেকে চেষ্টা করে আসছি।

১৭নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাননীয় সংসদ সদস্য, উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ বরাবরে অাবেদন পত্র দাখিল করি। গত ১২/১১/২০১৭ ইং, মাননীয় মহাপরিচালক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-০২, ঢাকা -১২১৬ বরাবরে  সব প্রত্যায়ন পত্র দাখিল করি। যার সিরিয়াল নং ১২৪৩৯,এরই মধ্যে বার বার যোগাযোগ করেও কোন সুরাহা না পাওয়ায় মানববন্ধন করতে বাধ্য হলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *