চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

admin

কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশ: ২০১৮-০৭-১০ ০১:৩৩:৩৭ || আপডেট: ২০১৮-০৭-১০ ০১:৩৩:৩৭

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং-৩০/১-রাঙ্গা) এর কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আপ ষ্ট্রিম জেটিঘাট কার্যালয়ে অাজ সোমবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে মির্জা নাজিম উদ্দিন খোকন, সহ-সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক পদে মো. ফজলুল হক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), যুগ্ম-সম্পাদক মো. জসিম উদ্দিন সিকদার, কোষাধ্যক্ষ মো. নুরু কবির, সদস্য পদে মো. জামাল উদ্দিন, মো. তরিক উল্লাহ, মো. ইমাম উদ্দিন ভুট্রো ও মো. আলী জিন্নাহ নির্বাচিত হন।

নির্বাচন কমিশন সভাপতি শাক্য উজ্জল চাকমা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *