চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

Faruque Khan Executive Editor

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে ছয় যুবকের ঢাকায় যাত্রা

প্রকাশ: ২০১৮-০৭-১০ ২২:১২:৫৪ || আপডেট: ২০১৮-০৭-১০ ২২:১২:৫৪

নিউজ ডেস্ক : কারাব‌ন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে ঢাকায় আসছেন ছয় যুবক।

গত ৫ জুলাই বেলা ১১টার দিকে তারা চট্টগ্রাম মহানগর বিএনপির অফিসের সামনে থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন।

পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের শহিদুজ্জামান, যুবদলের শফিউল আলম ও ছাত্রদলের আজিম উদ্দিন চট্টগ্রাম থেকে, সীতাকুণ্ড ছাত্রদলের সোহেল মার্জুক সীতাকুণ্ড থেকে এবং কুমিল্লা ছাত্রদলের সাদ্দাম মজুমদার ও সোহেল রানা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করেন।

বিএন‌পি চেয়ারপারস‌নের গণমাধ্যম শাখার সদস্য শামসু‌দ্দিন দিদার জানান, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হয়ে নামিজমুদ্দিন রোডে কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান তারা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় খালেদা জিয়াকে। এরপর থে‌কে খালেদা জিয়াকে আদালত থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *