চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

admin

খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে নগর যুবদল

প্রকাশ: ২০১৮-০৭-১০ ২৩:১৬:২৯ || আপডেট: ২০১৮-০৭-১০ ২৩:১৬:২৯

বীর কন্ঠ ডেস্ক  :

খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে নগর যুবদল। এসময় নেতারা নির্বাচনের আগেই খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

মঙ্গলবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে নগর বিএনপি কার্যালয়ের নাসিমন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন ও সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

সমাবেশে নগর যুবদলের  ১৫টি থানা ও ৪১টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে হত্যার ষড়যন্ত্র চলছে। দেশে পত্রিকার শিরোনামে হত্যা-গুম ও নির্যাতনের খবর প্রতিদিনই থাকছে। তাই এ সরকারের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হবে।  দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে যুবসমাজ ঐক্যবদ্ধ।

মোহাম্মদ শাহেদ বলেন, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে কোনো নির্বাচন করতে দেওয়া হবেনা। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *