চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

admin

চট্টগ্রামে ২৫ রাউন্ড কার্তুজসহ চকরিয়ার নুরু গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৭-১০ ১৯:১৩:৩৮ || আপডেট: ২০১৮-০৭-১০ ১৯:১৩:৩৮

বীর কন্ঠ ডেস্ক  :

নগরের কোতোয়ালী এলাকার একটি হোটেল থেকে ২৫ রাউন্ড কার্তুজ সহ নুর মোহাম্মদ নুরু (৫৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ নুরু কক্সবাজার জেলার চকরিয়া বদরখালী এলাকার কবির আহমদের ছেলে।

মঙ্গলবার (১০ জুলাই) বিকেল ৪টার দিকে কোতোয়ালী থানার পুরাতন গীর্জা সংলগ্ন হোটেল প্রবাসীর ২য় তলা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে  জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দিন।

আসিফ মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল প্রবাসীর ২য় তলা থেকে ২৫ রাউন্ড কার্তুজ সহ নুর মোহাম্মদ নুরুকে গ্রেফতার করা হয়েছে।

নুরু এবারসহ দ্বিতীয়বার চট্টগ্রামে কার্তুজ বিক্রি করতে নিয়ে এসেছেন বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *