চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

Faruque Khan Executive Editor

চলন্ত বাসের পর এবার রেলস্টেশনে প্রকাশ্যে হস্তমৈথুন : দৃশ্য দেখে তরুণীর ফেসবুক লাইভ

প্রকাশ: ২০১৮-০৭-১০ ২২:০৪:১০ || আপডেট: ২০১৮-০৭-১০ ২২:০৪:১০

নিউজ ডেস্ক : ভারতের কলকাতার চলন্ত বাসের পর এবার রেলস্টেশনে প্রকাশ্যে হস্তমৈথুন করলেন এক ব্যক্তি। ভারতের ব্যান্ডেল স্টেশনে ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ট্রেনের নারী যাত্রীর কেবিনের সামনে বাইরে দাঁড়িয়ে একজন ব্যক্তি হস্তমৈথুন করেন। ওই কেবিনের কয়েকজন নারী যাত্রী তা দেখে ফেলেন। এসময় ট্রেনে থাকা এক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও চালু করেন। রেল কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পারে। তবে এর মধ্যেই লোকটি পালিয়ে যায়।

জানা গেছে, ৮ জুলাই, রবিবার হাওড়াগামী একটি লোকাল বাসের সামনে দাঁড়িয়ে মধ্যবয়স্ক ওই ব্যক্তি প্রথমে কয়েকজন নারীকে দেখে খারাপ অঙ্গভঙ্গি করেন। তখন কেউ কোনো প্রতিবাদ করেননি। পরে ওই ব্যক্তি রেলস্টেশনে এসে নারী যাত্রীর কেবিনের সামনে প্রকাশ্যে হস্তমৈথুন শুরু করে দেন। আর এ দৃশ্য দেখে এক তরুণী ট্রেন থেকে নেমে এসে তা ফেসবুক লাইভে দিয়ে দেয়।

ট্রেনে থাকা নারী যাত্রীরা জানান, বর্তমানে সবাই প্রমাণ চান। আর সেকারণেই ফেসবুক লাইভে ঘটনাটি তুলে ধরা হয়েছে। ওই নারীদের মধ্যে কয়েকজন রেল কর্তৃপক্ষকেও ঘটনাটি সম্পর্কে অবগত করেন।

এর আগে গত ১২ মে, কলকাতার শ্যামবাজারের কাছে চলন্ত বাসে প্রকাশ্যে হস্তমৈথুনের ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *