চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

admin

চসিক’র ২,৪২৫ কোটি ৪২ লাখ টাকার বাস্তবমুখী বাজেট ঘোষণা

প্রকাশ: ২০১৮-০৭-১০ ১৮:৪৫:০৬ || আপডেট: ২০১৮-০৭-১০ ১৮:৪৫:০৬

বীর কন্ঠ ডেস্ক  :

২০১৮-১৯ অর্থবছরের চতুর্থতম বাজেটে ২ হাজার ৪২৫ কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকার বাস্তবমূখী বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আজ দুপুরে চসিক কে বি আবদুস ছত্তার মিলনায়তনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন।

বাজেট ঘোষণায় সিটি মেয়র বলেন, মহানগরের জনসেবা নিশ্চিতে কর্পেোরেশনের কাছে নগরবাসীর প্রত্যাশা অনেক।  চট্টগ্রাম মহানগরের যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণে সকল ওয়ার্ড জুড়ে সড়ক নেটওয়ার্ক উন্নয়ন, প্রযুক্তি নির্ভর ও  বাসযোগ্য নান্দনিক নগর প্রতিষ্ঠার প্রত্যয়ে এই চতুর্থতম বাজেট ঘোষণা করা হচ্ছে। আমি ২০১৮-১৯ অর্থবছরের ২ হাজার ৪২৫ কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকার বাজেট প্রস্তাব করছি।

তিনি এ প্রসঙ্গে আরো উল্লেখ করেন, ২০১৮-১৯ অর্থবছরের জন্য ২ হাজার ৪২৫ কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকার প্রস্তাবিত মোট বাজেটের মধ্যে চসিকের নিজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৬৯৪ কোটি ৯২ লাখ ৮২ হাজার টাকা। এর মধ্যে বকেয়া কর ও অভিকর বাবদ ১৯১ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা, হাল কর ও অভিকর বাবদ ১৪৪ কোটি ৩৪ লাখ ৪১ হাজার টাকা, অন্যান্য করাদি ১৩৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা, ফি বাবদ ৯৯ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা, জরিমানা বাবদ ৫০ লাখ টাকা, সম্পদ হতে অর্জিত ভাড়া ও আয় বাবদ ৭৩ কোটি ১০ লাখ,সঞ্চয় হতে লভ্যাংশ বাবদ ৫ কোটি, বিবিধ আয় ২৩ কোটি ৪২ লাখ, ভর্তুকি ২৪ কোটি ৬৫ লাখ টাকা , ত্রাণ সাহায্য ২০ লাখ টাকা, উন্নয়ন অনুদান ১ হাজার ৬৮০ কোটি ও অন্যান্য উৎস ৫০ কোটি ৩০ লাখসহ মোট আয় ধরা হয়েছে ১ হাজার ৭৩০ কোটি ৫০ লাখ টাকা।

সিটি মেয়র আরো বলেন, পাশাপাশি প্রস্তাবিত এ বাজেটের ব্যয় খাতে বেতনভাতা ও পারিশ্রমিক, মেরামত ও রক্ষণাবেক্ষণ, ভাড়া-কর ও অভিকর, বিদ্যুৎ, জ্বালানি ও পানি, কল্যাণমূলক ব্যয়, ডাক তার ও দূরালাপনী, আতিথেয়তা ও উৎসব, বীমা, ভ্রমণ ও যাতায়াত, বিজ্ঞাপন ও প্রচারণা, মুদ্রণ ও মনিহারি, ফিস বৃত্তি ও পেশাগত ব্যয়, প্রশিক্ষণ ব্যয়, বিবিধ ব্যয় ও ভাণ্ডারখাতে ব্যয় ধরা হয়েছে ৫৪২ কোটি ৮৭ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া ত্রাণ ব্যয়, বকেয়া দেনা, স্থায়ী সম্পদ, উন্নয়ন (রাজস্ব ও এডিপি) ও অন্যান্য ব্যয় খাতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮’শ ৮০ কোটি ৬০ লাখ টাকার হিসাবে দেখানো হয়েছে।

অধিবেশনে চসিকের ২০১৭-১৮ অর্থবছরের ৮৮৩ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার সংশোধিত বাজেট

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে বাজেট অধিবেশনে অর্থ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মো.শফিউল আলম বাজেটের আয় ও ব্যয়ের খাতওয়ারি তথ্য উপস্থাপন করেন। অধিবেশনে প্রকৌশলী লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সচিব মো. আবুল হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণার আগে চসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় চসিক কাউন্সিলর,সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ এ প্রস্তাবিত বাজেট অনুমোদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *