চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

admin

পটিয়ার শহীদ মিনার-আদালত সড়কে নির্মিতব্য ড্রেনের পাশ বর্ধিতকরণের দাবিতে স্মারকলিপি

প্রকাশ: ২০১৮-০৭-১০ ০১:২৬:১২ || আপডেট: ২০১৮-০৭-১০ ০১:২৬:১২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়া পৌর সদরের শহীদ মিনার টু আদালত সড়কে পটিয়া পৌরসভা কর্তৃক নির্মিতব্য ড্রেনের পাশ বর্ধিতকরণের দাবিতে পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদকে গতকাল পটিয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উন্নয়ন ফোরামের সদস্য সচিব সাংবাদিক আবদুল হাকিম রানা, উন্নয়ন ফোরামের উপদেষ্টা আলহাজ্ব এমএ ইউসুফ, পটিয়া আদালতের পিপি এড. বদিউল আলম, আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এড. অরুণ কুমার মিত্র, পটিয়া আদালত সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি দিদারুল আলম, সহ-সভাপতি সীমান্ত বড়ুয়া, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, পটিয়া শহীদ মিনার টু আদালত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এর সড়কে ইতিপূর্বে নির্মিত নালাটি অপরিকল্পিত ভাবে ক্ষুদ্রাকৃতিতে নির্মিত বিধায় সামান্য বৃষ্টিতেই এ সড়কে জলাবদ্ধতার সৃষ্ঠি হয়। বর্তমানে পৌর কর্তৃপক্ষ এ ড্রেন সংস্কারের উদ্যোগ গ্রহণ করলেও পূর্বের ড্রেনের উপর যে সংস্কার কাজ করা হচ্ছে তাতে জলাবদ্ধতা নিরসন না হওয়ার শংকা থেকেই যাচ্ছে। তাই তারা এ ড্রেনের পাশ বর্ধিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *