চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

admin

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রীর মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৭-১০ ২৩:৩০:৫১ || আপডেট: ২০১৮-০৭-১০ ২৩:৩০:৫১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার হরিণখাইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শওকত (২৪) নামে এক রং মিস্ত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার  সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের একটি বাড়িতে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শওকত নামে এক রং মিস্ত্রী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২ টা নাগাদ তাকে মৃত ঘোষণা করেন। নিহত শওকতের বাড়ি আনোয়রা উপজেলায় বলে জানা গেছে। এব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত এর মৃত্যু হয়েছে মর্মে খবর আমরা পেয়েছি। তবে এ সংক্রান্তে কেউ এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *