admin
প্রকাশ: ২০১৮-০৭-১০ ১৬:১৯:৩৩ || আপডেট: ২০১৮-০৭-১০ ১৬:১৯:৩৩

বেলাল আহমদ,বীর কন্ঠ :
বান্দরবানের লামা উপজেলায় দূ্র্যোগকালীন পুষ্টি বিষয়ের উপর ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে সোমবার(৯ জুলাই) লামা উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে লামা উপজেলা প্রশাসন ও কারিতাস স্যাপলিং প্রকল্প (হেলেন কিলার ইন্টারন্যাশনাল)।
এক্ষেত্রে লামা কারিতাস স্যাপলিং প্রকল্পের ব্যবস্থাপনায় ও লামা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূইঁয়া,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম,লামা প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী,কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কুমার দে।
এছাড়াও লামা থানা প্রতিনিধি এ,এস আই কামাল উদ্দীন,কারিতাস স্যাপলিং প্রকল্পের কর্মকর্তাগণ, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, ইউপি সচিবগণ,সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কর্মরত সাংবাদিকগণ,মহিলা মেম্বারবৃন্দ,উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।