চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

admin

সাতকানিয়ার জামায়াত নেতা কামাল মৌলভী গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৭-১০ ১৬:৫৫:০৮ || আপডেট: ২০১৮-০৭-১০ ১৬:৫৫:৩৪

বীর কন্ঠ ডেস্ক  :

সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. কামাল উদ্দিন (৪৫) ওরফে কামাল মৌলভীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কামাল উদ্দিন সাতকানিয়া থানার আফজলনগর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

সোমবার রাতে সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন  বলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন ওরফে কামাল মৌলভীর বিরুদ্ধে নাশকতা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে থানায় ১৮টি মামলা রয়েছে।

২০১৩-১৪ সালে সাতকানিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি ও নাশকতায় তার সরাসরি ভূমিকা ছিল বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *