admin
প্রকাশ: ২০১৮-০৭-১০ ১৬:৩৬:৪১ || আপডেট: ২০১৮-০৭-১০ ১৬:৩৬:৪১

বীর কন্ঠ ডেস্ক :
সাতকানিয়ায় নিজ বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে নিজ বাড়িতে ওই বৃদ্ধের লাশ পাওয়া যায় বলে সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন জানিয়েছেন। নিহত রিজুয়ানুল হক (৬২) উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা।
ওসি বলেন, “লাশের নাভির নিচে ছিদ্র রয়েছে। ধারণা করছি, ছুরি বা ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে।”স্থানীয়দের বরাত দিয়ে ওসি রফিকুল বলেন, “তাদের পরিবারে বিভিন্ন সময়ে ঝগড়া হয়।”
এঘটনায় নিহতের ছেলে, মেয়ে ও স্ত্রীকে জিজ্ঞাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
“জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী পারভীন আক্তার জানিয়েছে, পারিবারিক কলহের জেরে তিনি স্বামীর পেটে ছুরিকাঘাত করেছেন। বিষয়টি আরও খতিয়ে দেখার জন্য জিজ্ঞাবাদের প্রয়োজন আছে।”
লাশের মময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।