admin
প্রকাশ: ২০১৮-০৭-১১ ১৮:২৩:১৫ || আপডেট: ২০১৮-০৭-১১ ১৮:২৩:১৫

এইচ এম তৈয়ব জালাল, ঈদগাঁও:
কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ফুলছড়ি গেইটে যাত্রীবাহি চেয়ারকোচ স্টার লাইন ও পোনাবাহি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২জন নিহত। আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন। তাদেরকে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তন্মধ্যে মুমুর্ষ অবস্থায় বাবু নামের একজনকে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে নেয়া হয়েছে। নিহত চালক লিটন(২৮) যশোর চাঁচড়া ইউনিয়ের মোফাচ্ছেলের পুত্র এবং হেলপার সাইদুর(৩০) একই এলাকার মতিয়ারের পুত্র বলে জানা গেছে।
বুধবার(১১ জুলাই) সকাল সাড়ে ৯ টার সময় ঘটে এ দূর্ঘটনা। মালুমঘাট হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করে গাড়ি দুটি জব্দ করেছে। তাৎক্ষনিক অপরাপর আহতদের পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন বলেন, এদিন সকাল সাড়ে ৯ টার সময় মহাসড়কের ফুলছড়ি গেইট নামক এলাকায় চট্রগ্রামমুখী যাত্রিবাহি স্টার লাইন চেয়ারকোচের সাথে কক্সবাজার মুখি পোনা পরিবহনবাহি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হয়েছে। এসময় উভয় গাড়ির কমপক্ষে ১০ জন যাত্রি আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে গুরুত্বর অবস্থায় মালুমঘাট হাসপাতালে নেয়া হয়েছে। স্টার লাইন গাড়ির সামনের অংশ এবং মাইক্রোবাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে।
খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই জসিম দূর্ঘটনাস্থল থেকে গাড়ি ২ টি জব্দ করে নিহতের লাশ পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই জসিম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক সঙ্গীয় ফোর্স নিয়ে দূর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করে গাড়ি ২ টি জব্দ করা হয়। নিহতের সুরতহাল রির্পোট তৈরি করে লাশ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।