চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

টেকনাফে ৯ হাজার পিস ইয়াবাসহ ২ যুবক আটক

প্রকাশ: ২০১৮-০৭-১১ ১৯:৪৫:১২ || আপডেট: ২০১৮-০৭-১১ ১৯:৪৫:১২

বীর কন্ঠ ডেস্ক :

টেকনাফে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটকরা হলেন- টেকনাফের সাবরাং শাহ পরীরদ্বীপ ক্যাম্প পাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে ছৈয়দ উল্লাহ ভুট্টো (২০) ও টেকনাফ সদরের হাবীরপাড়া এলাকার মৃত তৈয়বের ছেলে মো. ইউসুফ (১৮)।

মঙ্গলবা রাতে টেকনাফ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার অফিস সূত্র জানায়, অধিদফতরের টেকনাফ সার্কেলের উপ-পরিদর্শক মো. নাছির উদ্দিনের নেতৃত্বে একটি টিম টেকনাফ পৌর এলাকার আলো শপিং কমপ্লেক্সের সামনে ইয়াবা বিক্রির গোপন সংবাদে অভিযানে যান। এ সময় দুই যুবকের অবস্থান সন্দেহজনক দেখে তাদের চ্যালেঞ্জ করা হলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধরে তল্লাশি করে হাতে থাকা শপিং ব্যাগ থেকে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক যুবকদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক আইনে মামলা করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *