চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

পটিয়ার ঊনাইনপুরা স্কুলে ছাতা বিতরণের উৎসব

প্রকাশ: ২০১৮-০৭-১১ ২১:০১:১৬ || আপডেট: ২০১৮-০৭-১১ ২১:০১:১৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়া উপজেলার ঊনাইনপূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র কল্যাণের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণবের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শমিষ্ঠা রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম সানু, বিশেষ অতিথি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল মনসুর চৌধুরী, ছাত্র কল্যাণ সভাপতি তপু বড়ুয়া, সাধারণ সম্পাদক এ্যাপেলো বড়ুয়া ফুলু, শিক্ষক পবন বড়ুয়া, শিক্ষক পঙ্কজ বড়ুয়া ও ছাত্র কল্যাণের সাহিত্য সম্পাদক অনুরুপ চৌধুরী প্রমুখ। এতে বক্তারা বলেন, চলমান বর্ষায় ছাতার অভাবে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যথাসময়ে আসতে পারেন না। তাই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব এর প্রচেষ্টায় আজ গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে গমনাগমনে প্রাকৃতিক প্রতিবদ্ধকতা অনেকটায় দূরীভূত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *