চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

পটিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশ: ২০১৮-০৭-১১ ২০:৫২:৪১ || আপডেট: ২০১৮-০৭-১১ ২০:৫২:৪১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় গতকাল বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপিতত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদের। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু, বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোরশেদ আলম।

এতে বক্তারা এবারের প্রতিপাদ্য বিষয় পকিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকারের উপর নানা তথ্য দিয়ে বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারের গৃহিত বিভিন্ন পদেক্ষেপ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জনসচেতনতার মাধ্যমেও জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্ভব বলে তারা অভিমত ব্যক্ত করে বলেন, আমাদের এ দেশ বর্ধিত জনসংখ্যার ভারে নানা শংকার আবর্তে নিমর্জ্জিত হচ্ছে। তারা এর থেকে উত্তরণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *