Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৭-১১ ২১:৪৬:০৯ || আপডেট: ২০১৮-০৭-১১ ২১:৪৬:০৯

নিউজ ডেস্ক : ১০ বছরের ছোট মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাসের সঙ্গে প্রেম করছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিটাউন থেকে শুরু করে হলিউডেও চলছে এই গুঞ্জন। একে অপরের সঙ্গে বেশ ‘অন্তরঙ্গ’ সময় কাটাচ্ছেন নিক ও প্রিয়াঙ্কা। কিন্তু তাদের পরিচয় কী সত্যিই মেট গালায় হয়েছিল? এই প্রশ্নের জবাব দিলেন প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ সিনেমার সহ অভিনেতা ডোয়াইন জনসন।
সম্প্রতি ডোয়াইন জনসন নিজেই নিক ও প্রিয়াঙ্কাকে কাছাকাছি আনার কৃতিত্ব নিলেন। প্রিয়াঙ্কার সঙ্গে ‘বেওয়াচ’ সিনেমায় এবং নিক জোনাসের সঙ্গে ‘জুমানজি ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় সহকর্মীর ভূমিকায় দেখা গিয়েছে ডোয়াইন জনসনকে। অনলাইনের একটা সাক্ষাৎকারে মজার ছলে তিনি জানালেন, প্রিয়াঙ্কা এবং নিককে কাছাকাছি আনার কৃতিত্ব তার।
বেওয়াচ এবং জুমানজিতে কাজ করার সুবাধে নিক ও প্রিয়াঙ্কার সঙ্গে দারুণ সম্পর্ক ডোয়াইনের। প্রিয়াঙ্কা এবং নিক একসঙ্গে ভালো আছেন জানার পর ডোয়াইন জনসন বলেন, ‘প্রিয়াঙ্কা ও নিকের প্রেমের সম্পর্ক আমিই করিয়ে দিয়েছি। তাদের সম্পর্ক যদি ভালো যায় তাহলে এর কৃতিত্ব আমাকেই দিতে হবে।’
প্রিয়াঙ্কা এবং নিককে একাধিকবার একসঙ্গে নিউ ইয়র্কে দেখা গেছে। নিকের আত্মীয়ের বিয়েতেও উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। তারপর নিক এবং প্রিয়াঙ্কা একসঙ্গে ভারতে আসেন। প্রথমে প্রিয়াঙ্কা তাকে ডিনারে বাইরে নিয়ে যান এবং তারপর বাড়িতেই প্রিয়াঙ্কা নিকের জন্য পার্টির আয়োজন করেন। তারপর এই যুগল ছুটি কাটাতে একসঙ্গে গোয়া যান।
গত মাসের শেষে আম্বানিদের পার্টিতে নিককে সঙ্গে নিয়ে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। সেখান থেকে ব্রাজিলে নিকের কনসার্টে একসঙ্গে পাড়ি দেন তারা। বর্তমানে তারা একসঙ্গে নিউ ইয়র্কে আছেন।