admin
প্রকাশ: ২০১৮-০৭-১১ ২১:০৭:১৫ || আপডেট: ২০১৮-০৭-১১ ২১:০৭:১৫

রাঙ্গুনিয়া, প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজনের কাছে ৩১২ পিচ ইয়াবা বড়ি পাওয়া যায়। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার (১১ জুলাই) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার করা আসামীর হলেন কোদালা ইউনিয়নের চেকের মামলায় জাহাঙ্গীর আলম, তাঁর ১ বছরের সাজা , আলী হোসেন ৬ মাস। উপজেলা সদরের ইছাখালী এলাকা থেকে ১১২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার হয় সাদ্দাম হোসেন (২৪) ও ২শ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার হয় ইসলামুপর ইউনিয়নের ওয়াজেদ আলী (৫০), চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের পাঠান পাড়া এলাকার ফরহাত চৌধুরী (৩৫), বন মামলায় পরোয়ানাভুক্ত আসামী পদুয়া ইউনিয়নের জানে আলম (৪০) ও আবুল কালাম (৪২) ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা প্রথম আলোকে বলেন, “ ব্লক রেইডে আসামীদের গ্রেপ্তার করা হয়। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”