admin
প্রকাশ: ২০১৮-০৭-১২ ১৬:২২:৪০ || আপডেট: ২০১৮-০৭-১২ ১৬:২২:৪০

বীর কন্ঠ ডেস্ক :
কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের গাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে চান্দিনায় ড. রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের ২ নম্বর ক্যাম্পাস উদ্বোধন করতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
দুপুরে চান্দিনা উপজেলা কার্যালয় ও থানা ভবনের মাঝ দিয়ে অলি আহমেদ ও রেদওয়ান আহমেদ যাচ্ছিলেন। এ সময়ে ২০-২৫ জনের একটি দল হঠাৎ করে অলি আহমেদের গাড়িতে হামলা চালায়। এতে তার গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুল ইসলাম জানান, এখানে কোনো হামলা হয়নি। হতে পার কেউ গাড়িতে ইট ছুড়েছে, তাতে তার গাড়ি ভেঙে গেছে।