Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৭-১২ ১৪:০২:৫৪ || আপডেট: ২০১৮-০৭-১২ ১৪:১৩:৫২

ফারুক খান তুহিন, বীরকন্ঠ :
ফুটবল বিশ্বকাপ মানে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে মাতামাতি । এবারের রাশিয়া বিশ্বকাপে শেষ ষোল থেকে আর্জেন্টিনা এবং কোয়ার্টার থেকে ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশী ফুটবল প্রেমিদের মাতামাতিতে ভাটা পড়েছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক-বিতর্ক, ট্রলও হয়েছে বন্ধ । প্রিয় দল নিয়ে বাজি ধরে বন্ধুদের ট্রিট দেয়া, বিপক্ষদের ট্রেট দেয়া এবং নগদ টাকার জুয়া খেলাও আর দেখা যাচ্ছেনা ।

তবে বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে বাংলাদেশী ফুটবলপ্রেমি টিনেজারদের মনে একটা বাড়তি বিষয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে । বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হাস্যরস, বিনোদন ও ট্রলও হচ্ছে । আগ্রহের বিষয়টি ফাইনালিষ্ট দল ক্রোয়েশিয়ার সুন্দরী প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার ।
ক্রোয়েশিয়ার শেষের দিকের প্রতিটি খেলায় মাঠে ছিলেন প্রেসিডেন্ট । আন্তর্জাতিক গণমাধ্যম এ প্রেসিডেন্টকে ক্রোয়েশিয়ার দ্বাদশ খেলোয়াড় বলছেন । ক্রোয়েশিয়ার ফাইনালে যাওয়ার অনুপ্রেরণা দাতা প্রেসিডেন্ট কোলিন্দা ।
তিনি শুধু দলের জার্সি পরে খেলোয়াড়দের উৎসাহই দেননা,ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের সাথে দেখা করতে ড্রেসিংরুমে চলে যান । ক্রোয়েশিয়ার বিরোধী দলের দাবি সামনের নির্বাচনে জয় লাভের জন্য ফুটবল বিশ্বকাপকে কৌশল হিসেবে নিয়েছেন তিনি ।
এদিকে বাংলাদেশের ফুটবল প্রেমীরাও ট্রল করার জন্য এ যৌন আবেদনময়ী (!) প্রেসিডেন্টকে বেছে নিয়েছেন । রাশেদ নামের একজন তার ফেইসবুক ওয়ালে লিখেছেন, “ইনি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট আগে জানতাম না, ক্রোয়েশিয়ার সাথে আছি, থাকবো ।”

ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান লিখেছেন,“ যেখানে অল-রাউন্ডার পুতিন আছে, সেখানে ক্রাশ খেয়ে কোন লাভ নেই ।”

ফারুক নামের একজন লিখেছেন, “এমন সুন্দরী প্রেসিডেন্ট থাকলে ক্রোয়েশিয়া কিভাবে হারবে?”

রিদুয়ানুল হক সূজন নামের একজন লিখেছে, “এমন প্রেসিডেন্টের হাতে বিশ্বকাপটা তোলে দেয়াই উচিত ক্রোয়েশীয় পোলাপাইন খেলোয়াড়দের” ।

শাহ মোহাম্মদ আরিফ নামের একজন লিখেছেন, “ওনি কিন্তু হেব্বি আছে কইলাম” ।

আগামী ১৪ জুলাই রাতে শিরোপার জন্য ফ্রান্সের মোকাবেলা করবে ক্রোয়েশিয়া । ফাইনালে ফ্রান্সের জিদানের উত্তরসূরী এমবাপ্পিদের বিপক্ষে ক্রোয়েশিয়ার দ্বাদশ খেলোয়াড় হিসেবে গ্যালারী কাঁপাবে প্রেসিডেন্ট কোলিন্দা এমন প্রত্যাশা বাংলাদেশী ফুটবল প্রেমীদের ।