চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর মায়ের জেয়াফতে দুই মন্ত্রী মেয়রসহ ৫০ হাজার মানুষের অংশ গ্রহণ  

প্রকাশ: ২০১৮-০৭-১২ ২০:৫৯:১৪ || আপডেট: ২০১৮-০৭-১২ ২০:৫৯:১৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় গতকাল বৃহস্পতিবার পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর মায়ের জেয়াফত অনুষ্ঠানে একটি প্রাইভেট হেলিকপ্টারে চড়ে যোগদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, নৌ মন্ত্রী শাহজাহান খান এমপি, চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আবুল হোসেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেলুল কাদের, কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান ভূঁইয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাতকানিয়া-লোহাগাড়া থেকে নির্বাচিত সাংসদ আবু রেজা নদভী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুছ ছালাম, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ ছালাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, টি.কে গ্রুপের পরিচালক খোরশেদ আলম, শিল্পপতি লোকমান হাকিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, জাতীয় দক্ষিণ জেলার সভাপতি সামশুল আলম মাষ্টার, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক, বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, পটিয়া পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিমল মিত্র, দক্ষিণ জেলা পূজা পরিষদ সভাপতি জিতেন কান্তি গুহ, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, বিভিন্ন আসনের সংসদ সদস্য গণ ছাড়াও এতে কেন্দ্রীয় জেলা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন জন প্রতিনিধি, পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্ব স্তরের ৫০ হাজার মানুষ জেয়াফত অনুষ্ঠানে অংশ নেন। সকালে একটি প্রাইভেট হেলিকপ্টার থেকে দুই মন্ত্রী পটিয়ায় নির্মিতব্য বাইপাস সড়কে ল্যান্ড করলে তাদের পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্বাগত জানান। পরে মরহুমার কবর জেয়ারত করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *