চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৭-১২ ১৬:৫৮:২৯ || আপডেট: ২০১৮-০৭-১২ ১৬:৫৮:২৯

বীর কন্ঠ ডেস্ক :

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে রেহেনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে বারৈয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেহেনা করেরহাট ইউনিয়নের ঘোড়ামারা এলাকার জুনাব আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, রেহেনা আক্তার গত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। দুপুরে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনের নিচে কাটা পড়ের তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর শুনেছি। রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেবলে খবর পেয়েছি।

এদিকে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার তুলাতলী এলাকায় নিজবাড়ি থেকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের আহ্বায়ক কুতুব উদ্দিন শিবলীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *