চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

লামা পৌরসভায় ২০১৮-২০১৯ অর্থ বছরের ১৬ কোটি টাকার বাজেট ঘোষনা

প্রকাশ: ২০১৮-০৭-১২ ১৬:৪৩:৪৫ || আপডেট: ২০১৮-০৭-১২ ১৬:৪৩:৪৫

বেলাল আহমদ, বীর কন্ঠ :

বান্দরবানের লামা পৌরসভায় ২০১৮-২০১৯ অর্থ বছরের ১৫ কোটি ৮৫ লক্ষ ৪৩ হাজার ৪শত ৪৯টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।১২ জুলাই বৃহ:প্রতিবার সকাল ১১ ঘটিকায় লামা পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মো:জহিরুল ইসলাম পৌরসভার কাউন্সিলর,বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাজেট অধিবেশনে সভাপতি হিসেবে উপন্থিত থেকে এ বাজেট ঘোষনা করেন তিনি।

উক্ত ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয়ের পরিমান ১ কোটি ৫৫ লক্ষ ৯৬ হাজার ১৭ টাকা।মোট রাজস্ব ব্যয় ১ কোটি ৫১ লক্ষ ৭৩ হাজার ৮ শত ৬৮ টাকা। সমাপনী স্থিতি ৪ লক্ষ ২২ হাজার ১ শত ৪৯ টাকা।এ খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে সাধারন  সংন্থাপন শাখার জন্য ১ কোটি ১৯ লক্ষ ৯ হাজার ১ শত ৪৮ টাকা,স্বাস্থ্য ও পঢ:প্রনালী খাতে ৮ লক্ষ ৪৪ হাজার ৭২০ টাকা,শিক্ষা খাতে ২ লক্ষ ৫০ হাজার টাকা।এছাড়া নতুন অর্থ বছরে বিধি মোকাবেক পূন:এ্যাসেসম্যান্ট খরচ হিসেবে ১ লক্ষ টাকা,পানি সরবরাহ ব্যয় ১১ লক্ষ ৬৮ হাজার টাকা সহ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৪১ হাজার টাকা।আয় বিররণে সরক্র প্রদত্ত উন্নয়ন সহায়তা  মন্জুরী ১ কোটি টাকা,জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে ৫ কোটি,পার্বত্য চট্রগ্রাম মন্তণালয় হতে প্রদত্ত মন্জুরী ১০ লক্ষ, লামা পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প(সরকার কর্তৃক বিশেষ বরাদ্দ) হতে ৪ কোটি, পৌর ভবন সম্প্রসারণ ৩০ লক্ষ এবং গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উউন্নয়ন প্রকল্প হতে ৩ কোটি ৭০ লক্ষ টাকা ধরা হয়েছে।

ব্যয় বিবরণে অবকাঠামো উন্নয়ন ৭ কোটি ৬৪ লক্ষ ১ হাজার, পৌর ভবন সম্প্রাসারণ ও পার্ক, মার্কেট নির্মান বাবদ ২ কোটি ১০ লক্ষ,অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৪ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে বাজেট অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,বাজেট প্রস্তুুত কমিটির আহব্বায়ক কাউন্সিলর মো: জাকির হোসেন,বাজেট অধিবেশনে আরো বক্তব্য রাখেন,প্রেস ক্লাব সভাপতি প্রিয়দর্শী বডুয়া, সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন,রিপোর্টাস ক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,সাংবাদিক ফোরাম সভাপতি মো: ইউসোব মজুমদার, সাংবাদিক মো:ফরিদ উদ্দিন,মো:আবুল কাসেম,উজ্জল বডুয়া, নাজমুল হাসান সহ প্রমুখ।

উক্ত বাজেট অনুস্টানে উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র মো: হোসেন বাদশা,পৌর কাউন্সিলর মো: রফিক,মো:সাইফুউদ্দিন,মো: ফরিদ মিয়া,মো:হাবিল মিয়া,মো:আ: সালাম,মো:ইউছুপ,মহিলা কাউন্সিলর জনাবা,জাহানারা বেগম,জোসনা আক্তার,সাকেরা বেগম সহ পৌরসভার কর্মকতা,বিভিন্ন মিডিয়ার সাংবাদিক গন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার  কর্মকতা বৃন্দ।

পৌর মেয়র জহিরুল ইসলাম তার সভাপতির বক্তব্যে ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য সর্বস্তরের জনগন  ও সরকারের সহযোগীতা কামনা করে বাজেট অধিবেশন সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *