admin
প্রকাশ: ২০১৮-০৭-১২ ১৬:১৫:০৬ || আপডেট: ২০১৮-০৭-১২ ১৬:১৫:০৬

স্টাফ রিপোর্টার :
লোহাগাড়ায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। ১১জুলাই দিবাগত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসিস্হ আনোয়ারের পাতিল দোকানের সামনে থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯শ ৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত রাসেলওই এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাসেলকে আমিরাবাদ পুরাতন বিওসি এলাকা হতে ৯৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম আটক করতে সক্ষম হয়।
আটকের পর তাকে আমাদের থানায় নিয়ে আসে। মাদক বিক্রেতা রাসেলের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।পরবর্তীতে আটক রাসেলকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ওসি ।