admin
প্রকাশ: ২০১৮-০৭-১২ ১৬:৩৭:৩৪ || আপডেট: ২০১৮-০৭-১২ ১৬:৩৭:৩৪

আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়ায় ৩০পিচ ইয়াবা ট্যাবলেট এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
১১জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়া এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত মাদক বিক্রেতা যুবকের নাম মোহাম্মদ জহির উদ্দিন (৩৫)।
সে ওই এলাকার মৃত আবুল কাশেমের পুত্র। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ আবদুল জলিল জানান, আটককৃত`র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে ১২জুলাই সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।