admin
প্রকাশ: ২০১৮-০৭-১৩ ২৩:৪০:৪৮ || আপডেট: ২০১৮-০৭-১৪ ০২:০৩:০৭

নূর হোসেন মামুন, কাপ্তাই :
পরিকল্পনা ও তথ্য ব্যবস্তাপনা মন্ত্রনালয়ের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেছেন, কাপ্তাইয়ের ঐতিহ্য রক্ষায় কর্ণফুলী ডিগ্রী কলেজ এক উজ্জল নক্ষত্র। এই কলেজ হতে বহু শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রী অর্জন করে বাংলাদেশের বিভিন্ন উচ্চ পর্যায় সহ সমাজের নেতৃত্ব দিচ্ছেন সুনামের সাথে। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে। এই কলেজে পড়ালেখার যেমন সুন্দর পরিবেশ রয়েছে তা সচোরাচর পাওয়া অত্যান্ত দুষ্কর। শিক্ষক, শিক্ষিকারা এি কলেজে যেভাবে নিরলশভাবে কাজ করে যাচ্ছে তা অাসলেই প্রসংশনীয়। এই ধারাকে অব্যাহত রাখতে হবে। পড়ালেখার মানকে অারো বেশি শক্তিশালী করার জন্য সকলকে অারও বেশি চেষ্টা করতে হবে।
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী কর্ণফুলী ডিগ্রী কলেজের শহীদ মিনারের অানুষ্ঠানিক উদ্বোধনকালে অাজ শুক্রবার সকালে এমন কথা বলেন তিনি।কর্ণফুলী ডিগ্রী কলেজের অক্ষ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরীর সার্বিক তত্তাবধান ও সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জাফর আহমেদ খান, রাঙামাটি জেলা প্রশাসক ও কলেজ গভর্নিং বডির সভাপতি এ.কে.এম মামুনুর রশিদ, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন, কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কর্ণফুলী ডিগ্রী কলেজের দাতা সদস্য ও ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল অালম কাদেরী, কর্ণফুলী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন সহ অারও অনেকে। এর অাগে তিনি কলেজের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।