admin
প্রকাশ: ২০১৮-০৭-১৩ ০১:১০:৩২ || আপডেট: ২০১৮-০৭-১৩ ০১:১০:৩২

এসএম রাশেদ,চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে কুমিলার চান্দিনায় এলডিপি চেয়ারম্যান কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রমের গাড়ী বহরে হামলার প্রতিবাদে চন্দনাইশ উপজেলা এলডিপি, গণতান্ত্রিক যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা এলডিপি কার্যালয়ে ১২ জুলাই বিকেল ৫টায় তাৎনিক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কর্ণেল অলিকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের লেলিয়ে দেয়া যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়েছে। আগামীতে যদি কর্ণেল অলির উপর এরকম আর কোন হামলা চালানো হয় সারাদেশে সরকার পতনের আন্দোলনের ডাক দেয়া হবে। কর্ণেল অলি আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা রার অতদ্র প্রহরী এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হয়। সরকার একনায়ক তন্ত্র কায়েম করার লে আগামীতে পুনরায় মতায় আসার জন্য কর্ণেল অলিদের মতো বীর মুক্তিযোদ্ধাদের বাচাই করে পরিকল্পিতভাবে হত্যার নীল নকশা তৈরী করছেন। ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক কাজ থেকে সরকারকে বিরত থাকার আহবান জানাচ্ছি এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি।
উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন, সহসভাপতি নজরুল ইসলাম আবদুল, যুগ্ম সম্পাদক মোসলেম খান, পৌরসভা এলডিপির সহসভাপতি আবদুল মাবুদ, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল খান, হাসিমপুর এলডিপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. রুবেল চৌধুরী, পৌরসভা ছাত্রদলের সভাপতি হাসান মাহামুদ আল মাসুদ, সিনিয়র সহসভাপতি সাইফু প্রমুখ।