চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

বান্দরবান কেরানীহাট সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৩

প্রকাশ: ২০১৮-০৭-১৩ ২০:২৭:৪৯ || আপডেট: ২০১৮-০৭-১৩ ২০:২৭:৪৯

বীর কন্ঠ ডেস্ক :

বান্দরবানে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে বান্দরবান কেরানীহাট সড়কের যৌথ খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানায়, ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে ছেরে আসা সেন্টমার্টিন পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বান্দরবান থেকে কেরানিহাটের দিকে যাওয়া আদিল এন্টার প্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের প্রায় ১৩ জন যাত্রী আহত হন।

আহতরা হলেন- চালক মো. শফি (৪৮), মো. শাহআলম (৬৫), সাজু শীল (২২), মো. হালিম (৪১), মো. মোশারফ (৪৪), মো. শাহআলম (৪০), খালিদ হোসেন (১০), শাহরিয়া হোসাইান (৬), রোকেয়া বেগম (৩৫), গুলতাজ বেগম (১৪), মোহাম্মদ আলী (৩৫), মাকসুদা চৌধুরী (৩৬) ও শামীম আহম্মেদ (৩৬)।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ফরহাদ উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই আমরা বান্দরবান কেরানীহাট সড়কের যৌথ খামার এলাকায় যাই এবং সেখান থেকে আহত অবস্থায় যাত্রীদের সবাইকে উদ্ধার করি। পরে তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করি।

এ ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলে ও দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া আদিল এন্টার প্রাইজের চালক মো. শফিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *