admin
প্রকাশ: ২০১৮-০৭-১৩ ২৩:১৬:৩৬ || আপডেট: ২০১৮-০৭-১৩ ২৩:১৬:৩৬

আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়ার বড়হাতিয়ায় পাঁচকানিয়া মাঠে অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থক গোষ্ঠীদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে ৫ গোল দিল আর্জেন্টিনা।
১৩ জুলাই রোজ জুমাবার বিকালে থার্টি থ্রি অভিযাত্রিক এর সৌজন্যে আয়োজিত খেলায় উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাজেদুর রহমান চৌধুরী দুলাল,সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা,বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার লোকমান হাকিম,বড়হাতিয়ার কৃতি সন্তান তরুণ সমাজ সেবক মিরান হোসেন, ক্রীড়া সংগঠক মাষ্টার নাছির আহমদ ,ডাক্তার খালেদ দেওয়ান, বড়হাতিয়া ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলম, তরুণ সংগঠক ইকবাল চৌধুরী, থার্টি থ্রি অভিযাত্রিক এর সদস্য রিদুয়ান, তসলিম, রাসেল সহ প্রমুখ।
১-১ গোলে সমতায় থেকে খেলার প্রথমাংশ শেষ হয়। বিরতি পর আর্জন্টিনা সমর্থক দলের সামনে দাড়াতে পারে নাই ব্রাজিল সমর্থক দল। আক্রমণে একে একে আরো ৫ টি গোল ডুকে ব্রাজিল সমর্থক গোষ্ঠীদের জালে। শেষে আর্জেন্টিনার কাছে ৫-১ গোলে পরাজিত হয় ব্রাজিল।