চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা ঐক্যবদ্ধ আছে এবং থাকবে: এমপি সামশুল হক

প্রকাশ: ২০১৮-০৭-১৪ ২০:৫৫:৪২ || আপডেট: ২০১৮-০৭-১৪ ২০:৫৬:৫৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়া পৌরসদরের ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী জগন্নাথধামে  বিকেলে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা সম্পন্ন হিয়েছে। পটিয়া থেকে নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসব উদ্বোধন করেন।

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জমান চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, আওয়ামী লীগ সাবেক উপজেলা সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, রবিশ্বরান্দপুরী মহারাজ, রণনাথ ব²চারী, ধ্যানশ্বর ব²চারী, নারায়নন্দপুরী মহারাজ, কাউন্সিলর রূপক সেন, বিমল মিত্র, স্বপন বিশ্বাস, সাধন ভট্টাচার্য্য, অধির সেন, পুজা পরিষদের পৌরসভা সভাপতি বিশ্বজিৎ দাশ, বাবলা চক্রবর্ত্তী, ঝন্টু কুমার দে, দেবর্ষী চক্রবর্ত্তী, হরিপদ দে, খোকন মল্লিক, প্রদীপ বিশ্বাস, শংকর দে, প্রণব বিশ্বাস, উত্তম ভট্টাচার্য্য, সেবায়েত শ্রীধাম দাশ, নারায়ন প্রসাদ চক্রবর্ত্তী, প্রতাপ দাশ, তপন বিশ্বাস, স্বপন দেবনাথ প্রমুখ।

এতে প্রধান অতিথি সকলকে অসাম্প্রদায়িক চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, যারা এদেশে ধর্মের নামে রাজনীতি করে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে বহি:বির্শ্বে পরিচিত করতে চেয়েছিল শেখ হাসিনার দুরদর্শী রাজনীতির কারণে আজ তাদের স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে। বাংলাদেশ আজ অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত একটি মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। এদেশে এখন ধর্ম যার যার রাষ্ট্র সবার এ মূলনীতিতে বিশ্বাসী। এদেশের মানুষ এখন পরস্পর সহ অবস্থানের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। তিনি দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, দেশের চলমান উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *