চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামে বাসায় ঢুকে এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশ: ২০১৮-০৭-১৪ ০২:০৯:৪৮ || আপডেট: ২০১৮-০৭-১৪ ০২:০৯:৪৮

বীর কন্ঠ ডেস্ক :

নগরের চকবাজার জঙ্গিশাহ মাজার গেট এলাকা থেকে বাসায় ঢুকে এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার পাঁচ যুবক হলেন মো. মহিউদ্দিন (২২), সাইফুল ইসলাম সাকিব (২২), আশিক ইমরান (২৪), রাজবীর হোসেন নয়ন (২২) ও মোশাররফ হোসেন আকাশ (২২)। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান,শুক্রবার (১৩ জুলাই) ভোররাতে জঙ্গিশাহ মাজার গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়  ।

ওসি আবুল কালাম আজাদ, চট্টগ্রাম কলেজের এক ছাত্রীকে তার বাসায় ঢুকে ধর্ষণের অভিযোগ পেয়ে মহিউদ্দিন, সাকিব, আশিক, রাজবীর ও আকাশ নামে পাঁচ বখাটেকে গ্রেফতার চকবাজার থানা পুলিশ।

ওসি জানান, ৭ জুলাই রাতে ওই ছাত্রীর বাসায় তার প্রাইভেট শিক্ষক আসলে স্থানীয় ৫-৬ জন বখাটে বাসায় ঢুকে প্রথমে চাঁদা দাবি করে। ওই ছাত্রীর শিক্ষক ও তার আরেক বন্ধুকে মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের জিম্মি করে ওই ছাত্রীকে ধর্ষণ করে কাউকে না বলার জন্য হুমকি দেয়। ওই ছাত্রীর অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে কয়েকবার এসব বখাটেরা এলাকায় এ রকম অপকর্ম করলেও তাদের ভয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি বলে জানান ওসি।- খবর বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *