admin
প্রকাশ: ২০১৮-০৭-১৪ ২৩:৫৬:৪৯ || আপডেট: ২০১৮-০৭-১৪ ২৩:৫৬:৪৯

চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় মোঃ এনাম (২২) নামে একজন নিহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি গত ১৪ জুলাই ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রৌশনহাট এলাকায় ঘটে। এনাম উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকার হাবিবুর রহমানের পুত্র।
প্রত্যদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রৌশহাট এলাকায় ১৪ জুলাই রাত আড়াইটার দিকে একটি দ্রুতগামী গাড়ী এনামকে ধাক্কা দিয়ে গাড়িটি পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয় এনামকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে। পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। কি গাড়ী তাকে মেরে পালিয়ে গেছে তা কেউ বলতে পারছেন না, তবে স্থানীয়রা ধারণা করছেন সড়ক পারাপারের সময় দ্রুতগামী গাড়ী এসে তাকে ধাক্কা মেরে পালিয়ে গেছে।