চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

ডিসেম্বরে নির্বাচন, নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৮-০৭-১৪ ১৮:০৪:১৩ || আপডেট: ২০১৮-০৭-১৪ ১৮:০৪:১৩

বীর কন্ঠ ডেস্ক :

উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার বিকালে পাবনা পুলিশ লাইনস মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি একথা বলেন।

জনসভায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেয়ায় আপনারা এই উপহার পেয়েছেন। নৌকা চিরদিনই দেয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়।

তিনি বলেন, আওয়ামী লুটপাট ও নিজেদের ভাগ্য গড়তে ক্ষমতায় আসে না। আওয়ামী লীগ আসে জনগণের ভাগ্য পরিবর্তন করতে। আওয়ামী লীগ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে চায়। মাদকবিরোধী অভিযান চলছে। এই অভিযানে আপনারা সহযোগিতা করুন।

আওয়ামী লীগের নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ উন্নয়নের জন্য কাজ করে। অন্যদিকে বিএনপি করে ধ্বংসের রাজনীতি।

নৌকায় ভোট দেয়ার ওয়াদা নিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। আপনারা যদি নৌকায় ভোট দেন এবং আওয়ামী লীগ যদি জয়লাভ করে, তাহলে প্রত্যেকটি গ্রাম নগরের সুবিধা পাবে। প্রত্যেকটি গ্রামকে নগরে পরিণত করা হবে।

জনসভায় যোগদানের আগে প্রধানমন্ত্রী ৩১ প্রকল্পের উদ্বোধন আর ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।-: পরিবর্তন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *