admin
প্রকাশ: ২০১৮-০৭-১৪ ২১:০৬:৪৫ || আপডেট: ২০১৮-০৭-১৪ ২১:০৬:৪৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা আবু ইউসুফ মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, আওয়ামী লীগ নেতা আবু ছালেহ চৌধুরী, যুবলীগ নেতা দিদারুল আলম প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন বান্ধব সরকার। এ সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। বিনামূল্যে সাধারণ মানুষকে ঔষধ সহ যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। যা আগামীতেও অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জানা যায়, পটিয়ায় জাতীয় ২০১৮ সালের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডে ৭২ হাজার শিশুকে টিকা খাওয়ানো হয়।