চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

বড়হাতিয়ার চিহ্নিত চাঁদাবাজ সোহেল আটক

প্রকাশ: ২০১৮-০৭-১৪ ১৫:৪৯:৩৬ || আপডেট: ২০১৮-০৭-১৪ ১৫:৪৯:৩৬

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার চিহ্নিত চাঁদাবাজ সোহেলকে আটক করেছে পুলিশ। 

গতকাল ১৩ জুলাই রাতে বড়হাতিয়ার কুমিরাঘোনা চাকফিরানী দেওয়ানা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।আটককৃত সোহেল ওই এলাকার মুহাম্মদ জামাল উদ্দিনে পুত্র।

বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী বলেন,সোহেল এলাকার চিহ্নিত চাঁদাবাজ,টাউট বাটপার।সে এলাকায় মানুষকে জিম্মি করে রাখত।সবসময় পুলিশের ভয় দেখাত।এলাকাবাসীরা তাকে আটক করায় অনেক খুশী।এদিকে,চাঁদাবাজ সোহেলকে আটক করায় এলাকাবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এলাকাবাসী লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলামকে অনেক ধন্যবাদ জানিয়েছেন।

ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোহেল বড়হাতিয়ার চিহ্নিত চাঁদাবাজ।  সে এলাকায় পুলিশ ও সাংবাদিকের নাম ভাঙিয়ে এলাকার লোকজনকে ভয় দেখাত এবং চাঁদাবাজী করত।তার অত্যাচারে অতিষ্ঠ ছিল স্হানীয়রা। তার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের শেষ নেই। চাঁদাবাজ,, সোহেলের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *