চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

বড়হাতিয়ায় একটি ছোট ব্রীজের অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করছে ২’হাজার ছাত্রছাত্রী 

প্রকাশ: ২০১৮-০৭-১৪ ২০:৪৩:০১ || আপডেট: ২০১৮-০৭-১৪ ২০:৪৩:০১

লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মনুফকির হাট সংলগ্ন অবস্থিত বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মধ্য বড়হাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দু’টি বিদ্যালয়ের পাশ দিয়ে প্রবাহিত খরস্রোতা থমথমিয়া খাল।

এই খালের উপর দেয়া একটি লোহার ছোট নলের উপর দিয়ে প্রতিদিন চলাচল করে দু’টি বিদ্যালয়ের ২১’শত ছাত্রছাত্রী এবং হাজারো এলাকাবাসি।দীর্ঘদিন থেকে দু’টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাতায়াতের জন্যে একটি উপযুক্ত ব্রীজ না থাকায়, এই লোহার নলের উপর দিয়া চরম আতঙ্কে চলাচল করে আসছে বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রী এবং এলাকাবাসিরা।

বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হাকিম জানান, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বড়হাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দু’টি বিদ্যালয়ের প্রায় ২১’শত ছাত্রছাত্রীদের মধ্যে অধিকাংশ ছেলেমেয়েরা এই ছোট লোহার নলের উপর দিয়া বিদ্যালয়ে যাতায়াত করে।

এই লোহার নলের সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা আহত হয় এবং বই খাতা হারায়ে বিপদগ্রস্ত হয়। বর্ষাকালে পানির পরিমাণ বেড়ে গেলে ভয়ে অনেক ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসেনা। তাই বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীরা এবং এলাকার লোকজন স্বচ্ছন্দ যাতায়াতের জন্যে যত দ্রুত সম্ভব একটি ব্রীজ নির্মিত হওয়া অবশ্যক। আমি এই ব্রীজটি নির্মাণের জন্যে সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি অাকর্ষণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *